dailysatkhiradigantadsdtv
১ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ভূমিহীনদের হত্যার হুমকি,চাঁদাবাজী,মাছ লুট ও ডিসিআর নিয়ে দীর্ঘকাল ভোগদখলীয় খাস জমি জবর দখলের পায়তারার অভিযোগে ভুক্তভোগিরা মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে মির্জাপুর গ্রামে ভুক্তভোগিদের বাড়ির সামনে মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,ভূমিহীন শফিকুল ইসলাম,লুৎফর রহমান,রেজাউল গাজী,মনোয়ারা খাতুন,রুহুল গাজী,আঃ ওহাব সানা ও রুহুল আমিন সানা। বক্তাগণ বলেন,আনুলিয়া মৌজায় ১ নং খাস খতিয়ানে ১৫৮৮ দাগে ২.৩০ একর জমি ৫ জন ভূমিহীন ও মির্জাপুর মৌজায় ৮৭ ও ১৬৮ নং খতিয়ানে ৪.৬৭ একর জমি ২০ জন ভূমিহীন ১৯৯৪ সাল হতে বা কেউ কেউ কিছু পর হতে বছর বছর ডিসিআর নিয়ে (২০২৪ সাল পর্যন্ত সবাই ডিসিআর নিয়ে) ভোগদখল করে আসছি। সর্বশেষ ২০২৫ সালে পুনরায় ডিসিআর পেতে আবেদন করি কয়েকজনের ডিসিআর পাওয়ার পর ডিসিআর কার্যক্রম বন্ধ হয়ে যায়। চলতি ২০২৬ সালে আমরা পুনরায় যথা নিয়মে ডিসিআর পেতে আবেদন করেছি। এছাড়া চিরস্থায়ী বন্দোবস্তের জন্য আবেদন করেছি। আমরা জমিতে মাছ চাষ,ধান চাষ ও সবজি চাষ করে আসছি। গত আগষ্ট মাস থেকে কিছু ভূমি দস্যু আমাদেরকে উচ্ছেদ করতে ষড়যন্ত্র করে আসছে এবং তারা একই জমি ডিসিআর পেতে আবেদন করেছেন। আমাদের দখলে থাকা জমি ডিসিআর পাবেনা বুঝতে পেরে তারা জবর দখলের পায়তারা শুরু করেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি নিয়ে বসে মিমাংসার চেষ্টা করলেও শেষ নামেনি এবং আমরা তাদেরকে আমাদের দখলে থাকা জমিতে আসতে দিতে রাজী হয়নি।

ভূমিহীন মনোয়ারা বলেন,প্রতিপক্ষের আনিচুর, সোহাগসহ অন্যরা আমার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবী করেন। শফিকুল ইসলাম বলেন,মোক্তার মেম্বারের হাত দিয়ে আনিছুর,সোহাগ ও অন্যরা তার কাছ থেকে ৪ হাজার টাকা চাঁদা নিয়েছে। এরপরেও বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১ টার দিকে আনিচুর,মফিজুল, জাহাঙ্গীর ও বাবুসহ ৯ জন তার (শফিকুলের) মাছের খানা (পুকুর) থেকে জাল টেনে ৪ সহস্রাধিক টাকার মাছ লুট করে নিয়ে গেছে। কেউ আসলে লাশ ফেলে দেব হুমকী দিলে সাহস করে কেউ তাদের বাধা দিতে যায়নি। এ ব্যাপারে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা ও জন প্রতিনিধিদের কাছে প্রতিকার চেয়ে অসহায় ভূমিহীনরা আকুতি করে বলেন,ওইটুকু খাস জমি ছাড়া তাদের আয়ের কোন সম্বল নেই।

জমি হাতছাড়া হলে তাদেরকে পথে বসতে হতে পারে। তারা অপরাধীদের সুষ্টু বিচার ও প্রতিকার প্রার্থনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য!

১

মিথ্যা মামলায় ফাঁসানো ও পুলিশি হয়রানির অভিযোগ

২

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

৩

ঠাকুরগাঁও সহ ৫৬ জেলার ৭৭টি উপজেলায় একযোগে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

৪

নদীর লবণ পানি ওঠানামায় ক্ষতির অভিযোগ, অবৈধ পাইপ অপসারণের দাবি এলাকাবাসীর

৫

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া, নতুন করে আশার আলো দেখছেন উপকূলবাসী

৬

রাজশাহীতে দেশি বিদেশি সাইটের অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার

৭

সলুয়া ল্যান্ডফিলে বর্জ্য রিসাইক্লিং প্লান্টের পরীক্ষামূলক কার্যক্রম পরিদর্শন করেন কেসিসি প্রশাসক

৮

তালার জালালপুরে জেলে সমাবেশ অনুষ্ঠিত

৯

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

১০

দুই লাখ টাকার বিনিময়ে কয়রা সাংবাদিক ফোরামের অফিসে হামলা

১১

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের  দাবিতে মানববন্ধন

১২

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা 

১৩

আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

১৪

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

১৫

আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার-২

১৬

প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা 

১৭

আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে 

১৮

শ্যামনগরে জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালি ও আলোচনা সভা

১৯

একযোগে কাজ করলে ডেঙ্গু সংকট মোকাবিলা সহজ: কেসিসি প্রশাসক

২০