dailysatkhiradigantadsdtv
২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: বয়রা পিডব্লিউডি স্কুলে চারা বিতরণকালে কেসিসি প্রশাসক

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:

প্রকৃতির ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, “অক্সিজেন সরবরাহ, ফলমূল প্রদান এবং নিজের অস্তিত্ব বিলীন করে আসবাবপত্র হিসেবে মানুষের ঘর সাজায় বৃক্ষ। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”

বৃহস্পতিবার সকালে নগরীর বয়রা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘খুলনা বন্ধন ফাউন্ডেশন’ আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বক্তৃতার পর প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন।

সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে কেসিসি প্রশাসক বলেন, “আজও আমাদের গ্রামে সন্তানদের লেখাপড়া কিংবা বিয়ের খরচ জোগাতে বৃক্ষরোপণ করার একটি চমৎকার প্রচলন রয়েছে। যা আমাদের গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।”

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য জানিয়ে তিনি উল্লেখ করেন, পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে মহানগরীতে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে ইতোমধ্যে ২৫ হাজার গাছের চারা রোপণ সম্পন্ন হয়েছে।

সামাজিক সংগঠন খুলনা বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ভিপি আসাদুজ্জামান মুরাদ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক-খুলনা অঞ্চলের উপপরিচালক মোঃ কামরুজ্জামান, বন্ধন ফাউন্ডেশনের সভাপতি শাহীরাজ বুলু, সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম, প্রধান পৃষ্ঠপোষক এস এম ইদ্রিস আতিয়ার, বয়রা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লিয়াকত হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: বয়রা পিডব্লিউডি স্কুলে চারা বিতরণকালে কেসিসি প্রশাসক

সাংসদ লবি ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল

কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান 

কেশবপুর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির অসকস বাংলাদেশ নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ 

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ

ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত 

কাহারোলে পরিবেশ সুরক্ষায় ২ হাজার ৭০০ গাছ বিতরণ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ও যৌথ প্রচেষ্টার বিকল্প নেই ইউএও সবিতা সরকার

১০

চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

১১

কালকিনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা 

১২

কলারোয়ায় দলুইপুর বাওড় সংলগ্ন মিরডাঙ্গা গ্রামের বেহাল রাস্তা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

১৩

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

মজিদপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

১৫

উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

১৬

মহানবীর (স.) প্রদর্শিত আদর্শই মানবজাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে নজরুল ইসলাম মঞ্জু

১৭

আশাশুনিতে গুরুর চিতার পাশে মুসলিম শিষ্যের অশ্রু সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

১৮

সাংবাদিক মেহেদী হাসান মারুফকে মিথ্যা মামলা মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে হয়রানির অভিযোগ

১৯

উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন কে জেলা প্রশাসক হিসেবে দেখতে চায় এমপি খোকন তালুকদার 

২০