মোঃ শেখ ফরিদ ( জেলা প্রতিনিধি)
ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়া
রাজশাহীর গোদাগাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং বেসরকারি সংস্থা ফুড ফর দ্য হাংরি (FOOD FOR THE HUNGRY)-এর সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিওকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে হলে প্রতিটি পরিবারকে নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি নিতে হবে।
বক্তারা আরও বলেন, বজ্রপাত, বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আগাম সতর্কবার্তা সম্পর্কে অবগত থাকা, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা রাখা এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিতে হবে।
আলোচনা সভায় দুর্যোগের আগে প্রস্তুতি গ্রহণ, দুর্যোগ চলাকালে নিরাপদ অবস্থানে থাকা এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দ্রুত স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।বক্তারা আরও বলেন, বজ্রপাত, বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আগাম সতর্কবার্তা সম্পর্কে অবগত থাকা, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা রাখা এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিতে হবে।
আলোচনা সভায় দুর্যোগের আগে প্রস্তুতি গ্রহণ, দুর্যোগ চলাকালে নিরাপদ অবস্থানে থাকা এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দ্রুত স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে একটি মহড়া অনুষ্ঠিত হয়। এ ধরনের কর্মসূচি দুর্যোগের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন