dailysatkhiradigantadsdtv
২৮ অগাস্ট ২০২৬, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওয়াপাড়া পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানের। তবে অসুস্থতার কারণে তিনি সভায় উপস্থিত হতে পারেননি। তাঁর পরিবর্তে প্রধান অতিথির বক্তব্য দেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল। সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম রফিকুজ্জামান টুলু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা, জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং দলের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় নওয়াপাড়া পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

১

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান করেন এমপি রবিউল বাশার

২

স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় শ্যামনগরে শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত 

৩

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

৪

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

৫

পাইকগাছায় এলপিজি গ্যাসের তীব্র সংকট,  বাড়তি দামে কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা

৬

পাইকগাছায় স্থানীয় সরকার কাঠামোতে সিএসওর  ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

৭

শ্যামনগরে জমি বিরোধে হামলায় নিহত-১

৮

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতির আহ্বান, অনুষ্ঠিত হলো দুর্যোগ মোকাবিলার মহড়া

৯

আটুলিয়ায় শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১০

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

১১

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

১২

ব্রহ্মরাজপুরে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী গ্রেপ্তার

১৩

তালায় নানা আয়োজনে জাতীয়  কন্যাশিশু দিবস পালিত

১৪

রাণীশংকৈলে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

১৫

গোদাগাড়ীতে নানা আয়োজনে জাতীয় শিশুকন্যা দিবস (২০২৬) পালিত

১৬

দিঘলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

১৮

খুলনার ছাত্রদল নেতা সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

১৯

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

২০