dailysatkhiradigantadsdtv
১৩ অক্টোবর ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতির আহ্বান, অনুষ্ঠিত হলো দুর্যোগ মোকাবিলার মহড়া

মোঃ খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার, ঠাকুরগাও

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে দুর্যোগ মোকাবিলায় করণীয় তুলে ধরে মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় দুর্যোগকালীন পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ ও উদ্ধার কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।

পরবর্তী সময়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ইশরাত জাহান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি নুর নবী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিলা দলের সদস্যসচিব আনার কলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সজিবুল করিম এবং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল মোনেম।

এ ছাড়াও ফায়ার সার্ভিসের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তোলা জরুরি। দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, ঝুঁকি সম্পর্কে ধারণা, নিরাপদ আশ্রয় গ্রহণ এবং সময়মতো কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

তাঁরা আরও বলেন, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এ ক্ষেত্রে সরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং একটি নিরাপদ ও দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় এলপিজি গ্যাসের তীব্র সংকট,  বাড়তি দামে কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা

১

পাইকগাছায় স্থানীয় সরকার কাঠামোতে সিএসওর  ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

২

শ্যামনগরে জমি বিরোধে হামলায় নিহত-১

৩

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতির আহ্বান, অনুষ্ঠিত হলো দুর্যোগ মোকাবিলার মহড়া

৪

আটুলিয়ায় শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

৬

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

৭

ব্রহ্মরাজপুরে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী গ্রেপ্তার

৮

তালায় নানা আয়োজনে জাতীয়  কন্যাশিশু দিবস পালিত

৯

রাণীশংকৈলে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

১০

গোদাগাড়ীতে নানা আয়োজনে জাতীয় শিশুকন্যা দিবস (২০২৬) পালিত

১১

দিঘলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১২

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

১৩

খুলনার ছাত্রদল নেতা সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

১৪

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

১৫

শ্যামনগরে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

১৬

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

১৭

আশাশুনিতে পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেপ্তার-৩

১৮

শ্যামনগরের আটুলিয়ায় গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অল্প সময়ে স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতে যাওয়ার আহ্বান।

১৯

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা

২০