dailysatkhiradigantadsdtv
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎নয়াবাদ মসজিদের সামনে মাদ্রাসার ছাদ ঢালাই উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বিধান চন্দ্র রায়/দিনাজপুর জেলা প্রতিনিধি এবং

‎দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক নয়াবাদ মসজিদের সামনে অবস্থিত মাদ্রাসার নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেছেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।

‎

‎বুধবার (৩০ সেপ্টেম্বর) কাহারোল উপজেলার নয়াবাদ এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

‎

‎এ সময় কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।

‎

‎ছাদ ঢালাইয়ের উদ্বোধনকালে জেলা প্রশাসক নির্মাণকাজের বিভিন্ন দিক পরিদর্শন করেন। পাশাপাশি ভবন নির্মাণের ক্ষেত্রে কাজের মান বজায় রাখা এবং নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

‎

‎মাদ্রাসা সংশ্লিষ্টরা জানান, নির্মাণাধীন নতুন ভবনের কাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় আরও সুযোগ-সুবিধা সৃষ্টি হবে। এতে মাদ্রাসার শিক্ষার পরিবেশও আরও উন্নত হবে বলে আশা করছেন তারা।

‎

‎স্থানীয়রা জানান, ঐতিহাসিক নয়াবাদ মসজিদের সামনে মাদ্রাসাটির অবস্থান হওয়ায় এলাকাটির ধর্মীয় ও শিক্ষামূলক গুরুত্ব রয়েছে। নতুন ভবনের নির্মাণকাজ সম্পন্ন হলে স্থানীয় শিক্ষার্থীদের জন্য তা উপকার বয়ে আনবে।

‎

‎উল্লেখ্য, ঐতিহাসিক নয়াবাদ মসজিদ দিনাজপুরের কাহারোল উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামে অবস্থিত । মসজিদের সামনেই একটি মাদ্রাসা রয়েছে।

‎

‎অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা 

১

আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

২

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

৩

আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার-২

৪

প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা 

৫

আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে 

৬

শ্যামনগরে জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৭

একযোগে কাজ করলে ডেঙ্গু সংকট মোকাবিলা সহজ: কেসিসি প্রশাসক

৮

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে পড়েস্মারকলিপি

৯

‎নয়াবাদ মসজিদের সামনে মাদ্রাসার ছাদ ঢালাই উদ্বোধন করলেন জেলা প্রশাসক

১০

ভূল্লী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা

১১

ডুমুরিয়ার মাগুরাঘোনায় চেয়ারম্যান প্রার্থী  শেখ আরশাফুল ইসলামের মহিলা সমাবেশ

১২

পাইকগাছায় বন্দোবস্তকৃত খাস জমিতে  সাইনবোর্ড, বিপাকে ভূমিহীন কৃষকরা

১৩

ক্ষমতার আড়ালে মোজাফফর মেম্বারের অনৈতিক সাম্রাজ্য: অনুদানের লোভে একাধিক নারী ফাঁদে, পরকীয়া ও চাঁদাবাজির তথ্য-প্রমাণ ফাঁস

১৪

আশাশুনির প্রতাপনগরে ভাঙ্গন কবলিত ওয়াবদা বেড়িবাঁধ শঙ্কামুক্ত,কাজ শেষ করতে লাগবে সাত দিন

১৫

তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে জাঁকজমকপূর্ণ নবীন বরণ অনুষ্ঠিত

১৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

ভাঙ্গুড়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের যোগদান

১৮

খুলনায় বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধে কেসিসির পর্যালোচনা সভা 

১৯

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

২০