dailysatkhiradigantadsdtv
২৯ অগাস্ট ২০২৬, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের অন্যতম সমাজ সংস্কারক চেয়ারম্যান আব্দুল গফুরের জানাজায় হাজারো মানুষের ঢল

মোঃ হারুন উর রশীদ (কালিগঞ্জ, সাতক্ষীরা):

 

সাতক্ষীরার কালিগঞ্জের তারালী ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আঃ গফুর গত শুক্রবার (২৮ আগস্ট) রাত ৯.১০ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থাষ ইন্তেকাল করেন। তার জানাজা নামাজ শনিবার যোহর বাদ জাফরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। তার জানাযায় উপস্থিত ছিলেন হাজারো মানুষ।

 

আলহাজ্ব আব্দুল গফর ১৯৫৫ সালে তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে কালিগঞ্জ মহাবিদ্যালয় থেকে তিনি বি.এ পাস করেন। ঐ বছরেই তিনি ঘোনা দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৮৩ সালে জাফরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হলে তিনি অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১৫ সালের ফেব্রুয়ারী মাসে তিনি অবসরে যান।

 

তিনি ১৯৮৩ সালে তারালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ১৯৮৭ সালে টানা দ্বিতীয় বারের মত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এরপরে ১৯৯৭ সালে তৃতীয় বারের মত নির্বাচিত হন। বিপুল জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল গফুরকে ফ্যাসিস্ট আমলে জোরপূর্বক পরাজিত করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।

 

সমাজসংস্কারক আব্দুল গফুর চেয়ারম্যানের স্মৃতিচারণ করার জন্য তার আপন ছোট ভাই অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী বলেন, জাফরপুর গ্রামকে আধুনিক গ্রামে রূপান্তর করতে তিনি অনেক পদক্ষেপ নিয়েছেন। জাফরপুর গ্রামে একটি বড় খেলার মাঠ তৈরি করেন এবং মাঠ সংলগ্ন জাফরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি তারালী ইউনিয়ন কেন্দ্রীয় দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করেন তিনি। এছাড়াও তারালী ইউনিয়ন ভূমি অফিস তার নিরলস প্রচেষ্টায় কালিগঞ্জ সদর থেকে তারালী ইউনিয়নের প্রাণ কেন্দ্র জাফরপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৭ সালে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে বরেয়া মৌজায় দুঃস্থ মানবতার সেবায় ১৩০ টি পরিবারের আশ্রয়ণ প্রকল্প নির্মান করেন। এছাড়াও জাফরপুর ঝপঝপিয়া নদীর উত্তরপাশে প্রায় ১০০ ভূমিহীন পরিবারকে পূণর্বাসন করেন। বরেয়া মৌজার বৈরাগীরচকে তিনি ভূমিহীন দের পূণর্বাসিত করতে ভাবলাম একাধিকবার তৎকালীন দখলদারদের রোষানলে মিথ্যা মামলার কয়েকবার কারাবরণ করেন। তিনি ছাত্রজীবনে জাসদের কর্মী ছিলেন। পরবর্তীতে তিনি জামায়াতে ইসলামীর নিবেদিত প্রাণন কর্মী ছিলেন।

 

সমাজ সংস্কারক চেয়ারম্যান আব্দুল গফুরের জানাজায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, বিএনপির নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যএ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, কাজী মুজাহিদুল আলম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যবৃন্দ, আশাশুনি উপজেলা জামায়াতের আমীর তারিকুজ্জামান তুষার, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল ইসলাম, আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর নুরুল আবছার, শোভনালী ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা আবুবকর, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান আল রাজী টোকন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শিমুল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের অন্যতম সমাজ সংস্কারক চেয়ারম্যান আব্দুল গফুরের জানাজায় হাজারো মানুষের ঢল

কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার

আশাশুনিতে কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না ওসি জাহাঙ্গীর আরিফ

তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ

অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়ায় গাঁজাসহ আটক-১, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

মণিরামপুরে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, সেনা সদস্য ভাসুরের বিরুদ্ধে হত্যার হুমকির দাবি

রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার

মিছিলের রাজপথ থেকে নেতৃত্বের মঞ্চে মির্জা ফয়সল আমীন

ডুমুরিয়ার টিপনা পাল পাড়ায় ব্যতিক্রমী দুর্গোৎসবের প্রস্তুতি

১০

প্যাথলজিতে টেস্ট করানোর ‘অপরাধে’ রোগীকে চিকিৎসা না দিয়ে তাড়ানোর অভিযোগ, সাতক্ষীরা সিভিল সার্জনের দপ্তরে স্মারকলিপি

১১

রাণীশংকৈলে ভুঁইফোড় সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নেপথ্যে কথিত জব্বার

১২

শ্যামনগরে একতা যুব সংঘের আয়োজনে বার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রধান অতিথি অ্যাডভোকেট আশিক এলাহি মুন্না

১৩

ইসলামী আন্দোলন খুলনা জলমা ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত সভাপতি শফিউল  সেক্রেটারি নাসিব 

১৪

নওয়াপাড়া পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে

১৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা সদর উদ্দীনের শুভেচ্ছা।

১৭

গতিশীল ক্রীড়াঙ্গন গড়তে পাইকগাছায় ৭ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন

১৮

কোন রকম টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই কেশবপুর সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের জালানার গ্রিলসহ বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ ৭৪টি দোকানের জামানত দ্বিগুন দিতেচাপ

১৯

প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: বয়রা পিডব্লিউডি স্কুলে চারা বিতরণকালে কেসিসি প্রশাসক

২০