বাবলু গাজী, শ্যামনগর উপজেলা প্রতিনিধি
১ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি গঠন, তীব্র ক্ষোভ

বাবলু গাজী, শ্যামনগর উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় একাধিক নেতাকে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। সদ্য অনুমোদিত এই অ্যাডহক কমিটিকে কেন্দ্র করে বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক মুঃ এনামুল কবির স্বাক্ষরিত গত ৩১ আগস্টের একটি চিঠিতে আগামী ৬ মাসের জন্য এই অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে মীর রেজাউল হোসেনকে সভাপতি এবং ইমাম হাসানকে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটির সভাপতি মীর রেজাউল হোসেনের পরিবার সরাসরি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। তার বড় ভাই মীর আঃ রাজ্জাক ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং অভিভাবক সদস্য ইমাম হাসান ইউনিয়ন যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক ইয়াছিমুর রহমান লিংকন ও সহকারী প্রধান শিক্ষক মামুনুল হাসান শামীমের যোগসাজশে ফ্যাসিস্ট সরকারের দোসরদের পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। প্রধান শিক্ষক ইয়াছিমুর রহমান গাবুরা ইউনিয়নের সাবেক বিতর্কিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লেলিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এছাড়া সহকারী প্রধান শিক্ষক মামুনুল হাসান শামীম গাবুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

স্থানীয়দের দাবি, বিগত সরকারের আমলে এই চক্রের প্রভাবে বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য ও সম্পদ আত্মসাতের মতো নানা অনিয়ম সংঘটিত হয়েছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অতীতের অনিয়ম আড়াল করতে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক মিলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিতর্কিত ব্যক্তিদের তালিকা যশোর শিক্ষা বোর্ডে পাঠিয়েছিলেন।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য প্রধান শিক্ষক ইয়াছিমুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক মামুনুল হাসান শামীমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের নম্বর বন্ধ পাওয়া যায় এবং তারা ফোন রিসিভ করেননি।

বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সুনাম অক্ষুণ্ন রাখতে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এই অ্যাডহক কমিটি অবিলম্বে বাতিল করে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নতুন কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল ও অভিভাবকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে আসামি বহনকারী পুলিশের পিকআপ ভ্যান উল্টে নিহত ১ জন

কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে দোকান  নির্মাণের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি লাভ করেছেন

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ 

শ্যামনগরে পানিবন্দি পাঁচ শতাধিক পরিবার সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পর এবার কবরস্থানও পানির নিচে

আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি।।পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষার্থীরা

শ্যামনগরে থানার সামনের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে জেলা পরিষদের জমি উদ্ধার

কেশবপুরে প্লাস্টিকের চাপে কমছে ঐতিহ্যবাহী মৃৎশিল্পের চাহিদা, টিকে থাকার লড়াইয়ে কুমাররা

শ্যামনগরে লাইসেন্স ও ছাড়পত্রহীন হাসপাতালের রমরমা বাণিজ্য স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

রাণীশংকৈলে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে উপজেলা সেরা নিয়ানপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

১০

রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুক্তারুল ইসলামের ফুটবল মার্কায় ভোট প্রার্থনা  

১১

খুলনাকে শীতল রাখতে জলাধার সংরক্ষণ ও বৃক্ষরোপণের তাগিদ কেসিসি প্রশাসকের

১২

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল 

১৩

কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা

১৪

যশোরের অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

দিনাজপুরের কাহারোলে ঢেপা নদীতে নৌকাডুবি শ্রী শ্রী রুক্মিণী-কান্তজীউ বিগ্রহ নেওয়ার পথে নিখোঁজ ১

১৬

সাতক্ষীরায় কৃষকের খোয়াড় থেকে বিশাল অজগর উদ্ধার, ৬ হাঁস-মুরগি ভক্ষণ

১৭

চেক জালিয়াতির মামলায় শাহিন সরকার কারাগারে

১৮

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

১৯

কেশবপুর-পাঁজিয়া সড়ক যেন মৃত্যুফাঁদ

২০