হাবিবুল্লাহ বাহার,শ্যামনগর উপজেলা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও সম্পূর্ণ নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আটুলিয়া ইউনিয়নের সর্বজনীন পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩/১০/২৬ রোজ মঙ্গলবার আটুলিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে আটুলিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত সকল দুর্গাপূজা মণ্ডপের উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি/সভাপতি আলহাজ আবু সালেহ বাবু বক্তব্যে বলা হয়, “শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এক মিলনমেলা। প্রত্যেকে যাতে ভয়হীন ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সভায়
নিরাপত্তা ও সিসিটিভি: প্রতিটি পূজা মণ্ডপে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিজস্ব স্বেচ্ছাসেবক টিম গঠন করে ২৪ ঘণ্টা পাহারা নিশ্চিত করা।
পূজা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা রাখা।
যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা।
সামাজিক যোগাযোগমাধ্যম বা স্থানীয়ভাবে ছড়ানো যেকোনো গুজবে কান না দিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বা স্থানীয় প্রশাসনকে জানানো।
ধর্মীয় রীতি মেনে পরিমিত শব্দে মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহার করা।
আটুলিয়া ইউনিয়নের পূজা মণ্ডপগুলোর নেতৃবৃন্দ প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং একটি উৎসবমুখর পূজা উপহার দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে প্রতিটি প্রজা মণ্ডপের সভাপতি সম্পাদকদেরকে একটি করে পাঞ্জাবি উপহার দেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবুম
পরি শেষে দেশ, জাতি ও সকল মানুষের মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনার মাধ্যমে কার্যক্রম সমাপ্ত হয়।
মন্তব্য করুন