dailysatkhiradigantadsdtv
২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিপি আসাদুজ্জামান মুরাদের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য মিছিল

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে নগরীতে এক বর্ণাঢ্য ও বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা নগরীর প্রাণকেন্দ্র শেখপাড়া তেঁতুলতলার মোড় থেকে খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ভিপি আসাদুজ্জামান মুরাদের নেতৃত্বে এ বিশাল মিছিল বের হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাকে কেন্দ্র করে দুপুর থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে শেখপাড়া তেঁতুলতলার মোড়ে জড়ো হন। নেতাকর্মীদের হাতে ছিল রঙিন ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা। ‘বাংলাদেশ জিন্দাবাদ’ এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে দেওয়া নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিলটি নগরীর প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড় সংলগ্ন জিয়া হল চত্বরে সমাবেশস্থলে এসে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত এক সাক্ষাৎকারে বিএনপি নেতা ভিপি আসাদুজ্জামান মুরাদ বলেন, “গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার রক্ষার দীর্ঘ সংগ্রামে বিএনপি সর্বদা জনগণের পাশে ছিল এবং থাকবে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধ ও নতুন ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “তৃণমূলের অকুতোভয় নেতাকর্মীরাই বিএনপির মূল চালিকাশক্তি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ দিনে খুলনাবাসীকে ঐক্যবদ্ধ থেকে দেশ পুনর্গঠন ও জাতীয় উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।”

উক্ত আনন্দ মিছিলে আরিফুজ্জামান অপু, জাফরুল্লাহ খান সাচ্চু, নজরুল ইসলাম বাবু, ইকবাল, কামরান, শামীম, যুবনেতা সুলতান মাহমুদ সুমন, আসিফ মাজারুল সহ খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে আসামি বহনকারী পুলিশের পিকআপ ভ্যান উল্টে নিহত ১ জন

কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে দোকান  নির্মাণের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি লাভ করেছেন

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ 

শ্যামনগরে পানিবন্দি পাঁচ শতাধিক পরিবার সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পর এবার কবরস্থানও পানির নিচে

আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি।।পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষার্থীরা

শ্যামনগরে থানার সামনের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে জেলা পরিষদের জমি উদ্ধার

কেশবপুরে প্লাস্টিকের চাপে কমছে ঐতিহ্যবাহী মৃৎশিল্পের চাহিদা, টিকে থাকার লড়াইয়ে কুমাররা

শ্যামনগরে লাইসেন্স ও ছাড়পত্রহীন হাসপাতালের রমরমা বাণিজ্য স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

রাণীশংকৈলে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে উপজেলা সেরা নিয়ানপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

১০

রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুক্তারুল ইসলামের ফুটবল মার্কায় ভোট প্রার্থনা  

১১

খুলনাকে শীতল রাখতে জলাধার সংরক্ষণ ও বৃক্ষরোপণের তাগিদ কেসিসি প্রশাসকের

১২

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল 

১৩

কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা

১৪

যশোরের অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

দিনাজপুরের কাহারোলে ঢেপা নদীতে নৌকাডুবি শ্রী শ্রী রুক্মিণী-কান্তজীউ বিগ্রহ নেওয়ার পথে নিখোঁজ ১

১৬

সাতক্ষীরায় কৃষকের খোয়াড় থেকে বিশাল অজগর উদ্ধার, ৬ হাঁস-মুরগি ভক্ষণ

১৭

চেক জালিয়াতির মামলায় শাহিন সরকার কারাগারে

১৮

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

১৯

কেশবপুর-পাঁজিয়া সড়ক যেন মৃত্যুফাঁদ

২০