dailysatkhiradigantadsdtv
১৩ অক্টোবর ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

মোঃ শেখ ফরিদ ( জেলা প্রতিনিধি)

 

ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে র‍্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়া

রাজশাহীর গোদাগাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং বেসরকারি সংস্থা ফুড ফর দ্য হাংরি (FOOD FOR THE HUNGRY)-এর সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিওকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে হলে প্রতিটি পরিবারকে নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি নিতে হবে।

বক্তারা আরও বলেন, বজ্রপাত, বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আগাম সতর্কবার্তা সম্পর্কে অবগত থাকা, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা রাখা এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিতে হবে।

আলোচনা সভায় দুর্যোগের আগে প্রস্তুতি গ্রহণ, দুর্যোগ চলাকালে নিরাপদ অবস্থানে থাকা এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দ্রুত স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।বক্তারা আরও বলেন, বজ্রপাত, বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আগাম সতর্কবার্তা সম্পর্কে অবগত থাকা, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা রাখা এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিতে হবে।

আলোচনা সভায় দুর্যোগের আগে প্রস্তুতি গ্রহণ, দুর্যোগ চলাকালে নিরাপদ অবস্থানে থাকা এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দ্রুত স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে একটি মহড়া অনুষ্ঠিত হয়। এ ধরনের কর্মসূচি দুর্যোগের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতির আহ্বান, অনুষ্ঠিত হলো দুর্যোগ মোকাবিলার মহড়া

১

আটুলিয়ায় শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

৩

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

৪

ব্রহ্মরাজপুরে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী গ্রেপ্তার

৫

তালায় নানা আয়োজনে জাতীয়  কন্যাশিশু দিবস পালিত

৬

রাণীশংকৈলে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

৭

গোদাগাড়ীতে নানা আয়োজনে জাতীয় শিশুকন্যা দিবস (২০২৬) পালিত

৮

দিঘলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৯

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

১০

খুলনার ছাত্রদল নেতা সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

১২

শ্যামনগরে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

১৩

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

১৪

আশাশুনিতে পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেপ্তার-৩

১৫

শ্যামনগরের আটুলিয়ায় গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অল্প সময়ে স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতে যাওয়ার আহ্বান।

১৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা

১৭

আশাশুনিতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাঠমিস্ত্রি রবিউল গ্রেফতার 

১৮

আশাশুনির বুধহাটায় মিজানুরের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও ঘর নির্মানের অভিযোগ

১৯

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ

২০