মোঃ আব্দুল গফুর,বিশেষ প্রতিনিধি
১ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ আব্দুল গফুর, বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সদ্য গঠিত আহবায়ক আলহাজ্ব মো. সোলায়মান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. এম মনিরুজ্জামান। উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট এম এম আশিক এলাহী মুন্নার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি নূরজাহান পারভিন ঝর্ণা, যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার সিদ্দিক, উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব সাদিকুর রহমান সাদেম, আজিজুর রহমান আজিবর, অধ্যাপক আবু সাঈদ এবং শ্রমিক দলের নেতা রফিকুল ইসলামসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে ড. এম মনিরুজ্জামান বলেন, “একটি রাজনৈতিক দল ধর্ম ও বেহেশতের লোভ দেখিয়ে সাধারণ মানুষের সাথে মীরজাফরি করেছে। আমাদের এই জনপদ, দেশ এবং থানা এলাকাকে রক্ষা করতে হলে দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি নেতাকর্মীদের যেকোনো চক্রান্তের বিরুদ্ধে সজাগ থেকে সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ও চত্বর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে আসামি বহনকারী পুলিশের পিকআপ ভ্যান উল্টে নিহত ১ জন

কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে দোকান  নির্মাণের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি লাভ করেছেন

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ 

শ্যামনগরে পানিবন্দি পাঁচ শতাধিক পরিবার সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পর এবার কবরস্থানও পানির নিচে

আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি।।পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষার্থীরা

শ্যামনগরে থানার সামনের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে জেলা পরিষদের জমি উদ্ধার

কেশবপুরে প্লাস্টিকের চাপে কমছে ঐতিহ্যবাহী মৃৎশিল্পের চাহিদা, টিকে থাকার লড়াইয়ে কুমাররা

শ্যামনগরে লাইসেন্স ও ছাড়পত্রহীন হাসপাতালের রমরমা বাণিজ্য স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

রাণীশংকৈলে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে উপজেলা সেরা নিয়ানপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

১০

রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুক্তারুল ইসলামের ফুটবল মার্কায় ভোট প্রার্থনা  

১১

খুলনাকে শীতল রাখতে জলাধার সংরক্ষণ ও বৃক্ষরোপণের তাগিদ কেসিসি প্রশাসকের

১২

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল 

১৩

কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা

১৪

যশোরের অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

দিনাজপুরের কাহারোলে ঢেপা নদীতে নৌকাডুবি শ্রী শ্রী রুক্মিণী-কান্তজীউ বিগ্রহ নেওয়ার পথে নিখোঁজ ১

১৬

সাতক্ষীরায় কৃষকের খোয়াড় থেকে বিশাল অজগর উদ্ধার, ৬ হাঁস-মুরগি ভক্ষণ

১৭

চেক জালিয়াতির মামলায় শাহিন সরকার কারাগারে

১৮

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

১৯

কেশবপুর-পাঁজিয়া সড়ক যেন মৃত্যুফাঁদ

২০