dailysatkhiradigantadsdtv
২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়িসহ গ্রেফতার তিন জন

বিশেষ প্রতিনিধি

ডুমুরিয়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে রোববার সন্ধ্যার দিকে এস আই ইব্রাহিম হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ডুমুরিয়া থানাধীন কাঞ্চনপুর এলাকা থেকে মাসুদ রানা ওরফে রাহুল(২৮) কে আটক করা হয়। এসময় তার কাছে লুকিয়ে রাখা ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া এলাকার মোঃ আবদুল্লাহ সরদারের ছেলে। অপর দিকে রোববার রাতে এস আই অনিমেষ বিশ্বাসের নেতৃত্ব পৃথক এক অভিযানে উপজেলার টিপনা এলাকা থেকে মোঃ আল আমিন(৩৫) কে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার টিপনা এলাকার মোঃ হাসান আলী শেখের ছেলে। ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই জন মাদক কারবারির বিরুদ্ধে ডুমুরিয়া থানা পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। এছাড়া সিআর-৫৯৮ নম্বর মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ ফেরদৌসকে গ্রেফতার করা হয়। সে ডুমুরিয়া উপজেলার সাহস গ্রামের মোঃ শাহআলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন,থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান। তিনি বলেন সোমবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানবী (স.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ: কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়িসহ গ্রেফতার তিন জন

শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা নিয়ে পাবলিক হিয়ারিং

আশাশুনি প্রেস ক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন.এমপি মুহাদ্দিস রবিউল বাশার

আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার-৪

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

পাইকগাছার কালিনগরে টেকসই বেড়িবাঁধে বিশাল  ফাটল, প্লাবনের শঙ্কায় ১৫ হাজার মানুষ

ডুমুরিয়ায় কৃষককে  কুপিয়ে জখম

১০

শ্যামনগরের এমপি গাজী নজরুল ইসলামের জামিন

১১

ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান

১২

যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে অভিযুক্ত ইব্রাহিম গ্রেপ্তার, ভিকটিম জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার জন্য কোর্টে

১৩

আশাশুনির প্রতাপনগরে অগ্নিকান্ডে দোকান ভস্মীভূত।। ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

১৪

কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

১৫

খুলনা জেলা যুবদলের ৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা : সভাপতি জনি, সাধারণ সম্পাদক তুহিন, সিনিয়র সহ-সভাপতি জাবির আলী

১৬

আওয়ামী লীগ নেতা থেকে জামাত নেতা মহিউল হাসানের কান্ড  সাতক্ষীরার তলার শিরাশুনিতে অসুস্থ মোসলেমউদ্দীনের ক্রয়কৃত জমির ফসল পুড়িয়ে নষ্ট করার অভিযোগ 

১৭

অবৈধ লকডাউনের প্রতিবাদে শ্যামনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

১৮

কালিগঞ্জে নায়েব ফয়েজ ও পিয়ন আহম্মদের ঘুষের ‘হাটে’ জিম্মি দুই ইউনিয়ন:রুখবে কে?

১৯

সাতক্ষীরা এলজিইডিতে যোগ দিয়েই বেপরোয়া প্রকৌশলী মনিরুজ্জামান ৭০ লাখ টাকার লেনদেন ও ওটিএম সিন্ডিকেটের নেপথ্যে কমিশন বাণিজ্য

২০