dailysatkhiradigantadsdtv
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আব্দুল গফুর, ও বাবলু গাজী, পাঠানো রিপোর্ট

সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি বাসের চাপায় শুভঙ্কর মন্ডল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বংশীপুর লস্কর ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত শুভঙ্কর মন্ডল খুলনার কয়রা উপজেলার মহেশপুর গ্রামের দুর্গাপদ মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শুভঙ্কর শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি কয়রার উদ্দেশে রওনা হন তিনি। পথিমধ্যে বংশীপুর লস্কর ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা শ্যামনগরগামী একটি দ্রুতগতির বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২০১১) পিছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শুভঙ্করের করুণ মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ঘাতক বাসটির বিষয়ে অনুসন্ধানসহ আইনগত পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আটক

সাতক্ষীরা ডিসি অফিসের বারান্দা থেকে বাইক চুরি, থানায় অভিযোগ

কপিলমুনি সিটি প্রেসক্লাবের  উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত  সম্মেলন অনুষ্ঠিত

‎শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ ‎

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগরে আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

বেতাগীতে ভুয়া কাজী পরিচয়ে বিয়ে পড়ানোর অভিযোগ

তালায় ভেজাল সার-কীটনাশকের মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড র‌্যাবের অভিযানে বাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ

১০

নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ, পরিবারের দাবি হত্যা

১১

কালিগঞ্জে মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ‘ছোট বাবু’ স্থায়ী বহিষ্কার

১২

কেশবপুরে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ

১৩

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আইনমন্ত্রী

১৪

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা,অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

১৫

পাটকেলঘাটায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার

১৬

ফরিদপুর থানা পুলিশের অভিযানে ২৪ ঘন্টার মধ্যে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার

১৭

শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত 

১৮

আশাশুনির প্রতাপনগরে আম্ফানে ধ্বংস গড়াইমহল খাল হয়ে পুরাতন লঞ্চঘাট ও নাকনা সড়ক ৭ বছরেও নির্মান হয়নি

১৯

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা চাইল কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি।

২০