dailysatkhiradigantadsdtv
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত 

মোঃ আছাদুজ্জামান লিটন,বিশেষ প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে আদিবাসী মুন্ডা জনগোষ্ঠী, বাঘবিধবা ও সুন্দরবননির্ভর বনজীবীদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে অংশগ্রহণ ও প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষ্যে উপজেলা সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।

মংগলবার সকাল ১০.০০টায় LEDARS-এর আয়োজনে এবং GIZ-এর সহায়তায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনজিও সমন্বয়ক ইমরান হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস, সিএমসি সভাপতি মাহমুদা খাতুন, সিএমসি সহসভাপতি জুলেখা খাতুন এবং উপজেলা প্রেস ক্লাবের সদস্য মোঃ আব্দুল আহাদ। এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী আবু উবাঈদ হাসান এবং নিবন্ধ উপস্থাপন করেন ফিল্ড অফিসার আলফাতারা কাজল। সংলাপটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার বিকাশ কুমার দাশ।

এসময় সভায় আলোচক ও অংশগ্রহণকারীরা সামাজিক নিরাপত্তা সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— তথ্য ও সচেতনতার ঘাটতি, উপকারভোগী হওয়ার যোগ্যতার প্রয়োজনীয় প্রমাণপত্রের অভাব। ভৌগোলিক ও যোগাযোগগত প্রতিবন্ধকতা, সুন্দরবননির্ভর মৌসুমি ও অনিশ্চিত জীবিকা। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব, আদিবাসী মুন্ডা ও বাঘবিধবাদের বিশেষ অন্তর্ভুক্তির ঘাটতি।

এ উন্মুক্ত আলোচনায় ভিলেজ কনজারভেশন ফোরামের প্রতিনিধিরা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সামাজিক নিরাপত্তা সেবার তথ্য ও সুযোগ আরও সহজভাবে পৌঁছে দেওয়া প্রয়োজন। তারা সংলাপ থেকে গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করেন। যা যথাক্রমে- ঝুঁকিভিত্তিক উপকারভোগী শনাক্তকরণ, ইউনিয়নভিত্তিক প্রত্যন্ত এলাকায় নিয়মিত সামাজিক নিরাপত্তা বেষ্টনী ক্যাম্প আয়োজন। সহজ ভাষায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির তথ্য প্রচার,। বাঘবিধবা ও আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর জন্য বিশেষ অন্তর্ভুক্তি নিশ্চিত করা। অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা আরও শক্তিশালী করা, সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জবাবদিহিতা ও সমন্বয় বৃদ্ধি করা।

RESCUE Project-এর আওতায় এ ধরনের সংলাপ প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তাদের কার্যকর প্রবেশাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা প্রত্যাশা ব্যাক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন বলেন, বর্তমানে সাত ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির পাশাপাশি ফ্যামিলি কার্ডও যুক্ত হচ্ছে। তবে বরাদ্দের তুলনায় উপকারভোগীদের চাহিদা অনেক বেশি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আটক

সাতক্ষীরা ডিসি অফিসের বারান্দা থেকে বাইক চুরি, থানায় অভিযোগ

কপিলমুনি সিটি প্রেসক্লাবের  উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত  সম্মেলন অনুষ্ঠিত

‎শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ ‎

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগরে আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

বেতাগীতে ভুয়া কাজী পরিচয়ে বিয়ে পড়ানোর অভিযোগ

তালায় ভেজাল সার-কীটনাশকের মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড র‌্যাবের অভিযানে বাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ

১০

নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ, পরিবারের দাবি হত্যা

১১

কালিগঞ্জে মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ‘ছোট বাবু’ স্থায়ী বহিষ্কার

১২

কেশবপুরে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ

১৩

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আইনমন্ত্রী

১৪

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা,অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

১৫

পাটকেলঘাটায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার

১৬

ফরিদপুর থানা পুলিশের অভিযানে ২৪ ঘন্টার মধ্যে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার

১৭

শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত 

১৮

আশাশুনির প্রতাপনগরে আম্ফানে ধ্বংস গড়াইমহল খাল হয়ে পুরাতন লঞ্চঘাট ও নাকনা সড়ক ৭ বছরেও নির্মান হয়নি

১৯

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা চাইল কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি।

২০