dailysatkhiradigantadsdtv
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আইনমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে মাদক প্রতিরোধে এগিয়ে আসতে হবে । তিনি আজ (মঙ্গলবার) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলার সংস্কৃতি অনেকটা কমেছে। বিদ্যুৎ ,সার,গ্যাস নিয়ে অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌর বিদ্যুৎ ও সোলার প্যানেল ব্যবহারের উপর সকলকে উৎসাহিত করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন মন্ত্রী। মতবিনিময় সভায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো: আব্দুল আলীম, ১ আসনের সংসদ সদস্য মো: মশিউর রহমান খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা সিকদার ঠাকুর, খুলনা রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক গোলাম মো: বাতেন। মতবিনিময় সভায় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ইমাম-মুয়াজ্জিন, আহত জুলাইযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আটক

সাতক্ষীরা ডিসি অফিসের বারান্দা থেকে বাইক চুরি, থানায় অভিযোগ

কপিলমুনি সিটি প্রেসক্লাবের  উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত  সম্মেলন অনুষ্ঠিত

‎শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ ‎

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগরে আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

বেতাগীতে ভুয়া কাজী পরিচয়ে বিয়ে পড়ানোর অভিযোগ

তালায় ভেজাল সার-কীটনাশকের মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড র‌্যাবের অভিযানে বাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ

১০

নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ, পরিবারের দাবি হত্যা

১১

কালিগঞ্জে মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ‘ছোট বাবু’ স্থায়ী বহিষ্কার

১২

কেশবপুরে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ

১৩

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আইনমন্ত্রী

১৪

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা,অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

১৫

পাটকেলঘাটায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার

১৬

ফরিদপুর থানা পুলিশের অভিযানে ২৪ ঘন্টার মধ্যে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার

১৭

শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত 

১৮

আশাশুনির প্রতাপনগরে আম্ফানে ধ্বংস গড়াইমহল খাল হয়ে পুরাতন লঞ্চঘাট ও নাকনা সড়ক ৭ বছরেও নির্মান হয়নি

১৯

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা চাইল কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি।

২০