dailysatkhiradigantadsdtv
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:

“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”—এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে নগরীর সার্কিট হাউস ময়দান থেকে একটি সুসজ্জিত র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। আলোচনা সভা শেষে তিনি দিবসটি উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আলোচনা সভায় তথ্য অধিকার আইনের সঠিক ও কার্যকর বাস্তবায়ন, জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ এবং সরকারি-বেসরকারি দপ্তরসমূহে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “তথ্য অধিকার হচ্ছে জনগণের ক্ষমতায়নের অন্যতম প্রধান হাতিয়ার। তথ্যের সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী প্রাপ্তি নিশ্চিত করার মাধ্যমেই কেবল একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলা সম্ভব।”

সভায় বক্তারা বর্তমান ডিজিটাল যুগে অপতথ্য বা গুজবের বিরূপ প্রভাব তুলে ধরে সঠিক ও নির্ভুল তথ্য পাওয়ার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের যোগদান

১

খুলনায় বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধে কেসিসির পর্যালোচনা সভা 

২

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

৩

আনসার-ভিডিপি দলনেতার তথ্যের ভিত্তিতে যশোরের কেশবপুরে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

৪

ক্যালারোয়ায় পৈতৃক জমি দখল ও পাকা ঘর নির্মাণের চেষ্টা, দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

৫

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে।। এমপির ঘটনাস্থল পরিদর্শন

৬

আশাশুনি উপজেলা মৎস্যজীবী দলের কমিটি অনুমোদন

৭

আশাশুনিতে জাসাসের প্রতিবাদ সমাবেশ ও মিছিল

৮

আশাশুনিতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার-৫ 

৯

উপকূলীয় শ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব সিডর-আইলাকবলিত জনপদে আবারও তীব্র ভাঙন আতঙ্ক

১০

যশোরে ঝিকরগাছার প্রেসক্লাব বাঁকড়ার মহতী উদ্যোগে, চারটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে ৭ শতাধিক বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

১১

তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১২

তালা হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার সংখ্যা অর্ধ শতক ছাড়িয়ে গেছে, প্রয়োজনীয় সরঞ্জাম ও আধুনিক পরীক্ষা ব্যবস্থার অভাবে চরম দুর্ভোগে অসহায় রোগীরা

১৩

শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৪

মানবতার গর্বিত সৈনিক অংচিংনু মারমা পেলেন আন্তর্জাতিক সম্মাননা স্মারক-২০২৬

১৫

১০১ শয্যায় উন্নীত হচ্ছে আশাশুনি হাসপাতাল  নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন

১৬

প্রতাপনগরে আট দলীয় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৪ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন 

১৭

তালা হাসপাতালে ডেঙ্গু রোগী অর্ধশত ছাড়িয়েছে, সরঞ্জাম সংকটে ভোগান্তি

১৮

বদরগঞ্জে অনৈতিক কাণ্ডের জেরে মধ্যযুগীয় বর্বরতা: গাছে বেঁধে নির্যাতন ও লুটপাট, অথচ পুলিশ নীরব

১৯

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল মনোনয়নপত্র জমা।

২০