নিজস্ব প্রতিনিধি
ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নুনগোলা গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩/১০/২৬ রোজ মঙ্গলবার, সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নুনগোলা গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে মো. শামীম হোসেনের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই তল্লাশি অভিযানে মো. শামীম হোসেনের বাড়ি থেকে ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এর আগেও একাধিকবার মাদক সংক্রান্ত বিষয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
ঘটনাস্থলের স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত শামীম হোসেনের পরিবারের অন্যান্য সদস্যরাও এই মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।
মন্তব্য করুন