dailysatkhiradigantadsdtv
১০ অক্টোবর ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের নেতাসহ গ্রেপ্তার ১৮

বিশেষ প্রতিনিধি:

 

খুলনার পাইকগাছায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক স্থানীয় নেতাসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে রাজনৈতিক মামলার পাশাপাশি জুয়া, মাদক, গ্রেপ্তারি পরোয়ানা ও নিয়মিত মামলার আসামিদের আটক করা হয়।

 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর এলাকা থেকে মান্নান হাজরাকে (৫৭) গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মান্নান হাজরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং তাঁকে ২০২৪ সালে থানায় দায়ের করা ১৬ নম্বর নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) একরামুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টার অভিযানে জুয়া আইনে ৬ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ জন, নিয়মিত মামলায় ২ জন এবং অন্যান্য বিভিন্ন অপরাধে ৫ জনসহ মোট ১৮ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

 

ওসি শেখ আব্দুল আউয়াল কবির জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সমাজ থেকে মাদক, জুয়া ও সব ধরনের অপরাধ নির্মূলে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে তিনি স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। এদিকে পুলিশের এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে স্থানীয় সচেতন নাগরিকেরা অপরাধের মূল হোতাদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

১

আশাশুনিতে পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেপ্তার-৩

২

শ্যামনগরের আটুলিয়ায় গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অল্প সময়ে স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতে যাওয়ার আহ্বান।

৩

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা

৪

আশাশুনিতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাঠমিস্ত্রি রবিউল গ্রেফতার 

৫

আশাশুনির বুধহাটায় মিজানুরের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও ঘর নির্মানের অভিযোগ

৬

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ

৭

আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

৮

আশাশুনিতে যুবলীগ নেতাসহ ৬ আসামি গ্রেপ্তার

৯

দেবী দুর্গার আগমন গজে, গমন নৌকায়—পাইকগাছার,১৫১ মণ্ডপে দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন

১০

বেনাপোল চেকপোস্টে জোরদার নিরাপত্তা,ফিরেছে শৃঙ্খলা স্বস্তিতে যাত্রীরা

১১

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের নেতাসহ গ্রেপ্তার ১৮

১২

কাহারোলে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা।

১৩

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

১৪

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

ডেঙ্গু নিয়ন্ত্রণে খুলনায় কেসিসির বিশেষ অভিযান: সর্বস্তরের মানুষের সহযোগিতা চান প্রশাসক

১৬

শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

১৭

খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে কঠোর নিষেধাজ্ঞা

১৮

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে হাজরাকাটি বিলে নতুন মসজিদ নির্মাণের শুভ উদ্বোধন সম্পন্ন

১৯

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

২০