dailysatkhiradigantadsdtv
১১ অক্টোবর ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

মোঃ আছাদুজ্জামান লিটন,বিশেষ প্রতিনিধি

 

মহামান্য হাইকোর্টের ১৬৩৯২/২০১৭ সালের রীট পিটিশন আদেশ অমান্য করে শ্যামনগর খোলপেটুয়া নদী ভাঙ্গন এলাকা থেকে ড্রেজার মেশিনে কার্গো ও বাল্কহেডে করে ও লোকালয়ে বোরিং করে প্রতিনিয়ত অবৈধ ভাবে বালু উত্তোলন করছে একটি মহল। অথচ উপজেলা ও জেলা প্রশাসন অদৃশ্য কারনে নিরব ভুমিকায়। এমন অবস্হা চলতে থাকলে উপকুলীয় বেড়ীবাধ ও পরিবেশ হুমকির মুখে পড়বে। ১৪৩৩- ১৪৩৪ অর্থ বছরে শ্যামনগর তথা সাতক্ষীরা জেলায কোন বালু মহল ঘোষনা না হলেও শ্যামনগরে অবৈধ ভাবে বালু উত্তোলন অব্যহত রয়েছে। শ্যামনগর উপজেলার নওয়াবেকী বাজারের দক্ষিণ প্বাশে আরাব আলী,জামান সাহেব, সাবেক ম্বেমর বাসার নদীর চরে ও পাউ’বোর বেড়ীবাধের ভিতরে বালুর স্তুপ করে কোটি কোটি টাকার বালুর ব্যবসা করছে। এ ছাড়া বুড়িগোযালিনী ইউনিয়নের মাসুদ মোড়ে ও দাতিনাখালীর চেয়ারম্যান মোড়ে বর্তমানে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ডের পাশে ফেরদাউস নামে এক ব্যক্তি বালুর স্তুপ করে ব্যবসা অব্যহত রেখেছে। নওয়াবেকী এলাকার বড় কুপট এলাকার একাধিক ব্যক্তি জানান, প্রতিদিন সন্ধ্যা রাতে থেকে শুরু করে সারারাত খোলপেটুয়া নদী ভাগন এলাকা থেকে কতিপয় অসাধু ব্যক্তি ড্রেজার মেশিনে বড় বড় কারগো করে বালু উত্তোলন অব্যহত রেখেছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব রহেছেন। সম্প্রতি গোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এলাকাবাসী কার্গো সহ ২ জনকে আটক করে তৎকালিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেদ হোসাইনকে অভিহিত করলেও তিনি সারা দিনের সেখানে উপস্থিত না হয়ে সন্ধ্যার পরে যেয়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা না করে মুছলেকা নিয়ে তাদের ছেড়ে দেন। এ বিষয়ে তার কাছে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন উপরের নির্দেশে করতে বাধ্য হয়েছি। ইহাতে প্রমাণিত হয় জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত। পরিবেশ অধিদপ্তরের বৃহত্তর খুলনার সুন্দরবন সংলগ্ন ৫২ ইউনিয়নকে পরিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষনা করেছে। তথ্য অনুযায়ী পরিবেশগত ইউনিয়ন গুলোর মধ্যে শ্যামনগর উপজেলার উল্লেখযোগ্য গাবুরা, পদ্মপুকুর, বুড়ি গোয়ালিনী,আটুলিয়া, মুন্সিগঞ্জ ও কৈখালী ইউনিয়ন। আরো বলা হয়েছে, সুন্দরবন রিজার্ভ ফরেস্টের বাইরে চারিদিকে ১০ কিলোমিটার বিস্তীর্ণ এলাকায় টেকসই পরিবেশ ব্যবস্থাপনার লক্ষ্যে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ উপজেলা ও জেলা পর্যায়ে প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ ভাবে বালু উত্তোলন অব্যহত রয়েছে। সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস বলেন,সাতক্ষীরা জেলার মধ্যে বর্তমানে কোন বালু মহলের দাগ নেই। আপনি তথ্য দেন আমরা দ্রুত ব্যবস্থা নেব। গত বৃহস্পতিবার অর্থাৎ ১ অক্টোবর তার হোয়াটসঅ্যাপে ১২টি ছবি সহ তথ্য পাঠালেও এ রিপোট লেখা পর্যন্ত তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মহদ্বয়ের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলেও ফোন রিসিভ না হওয়ায় কথা বলা সম্ভব হয়নি। তবে তাদের স্ব -স্ব হোয়াটসঅ্যাপে বালুর ছবি লোকেসান দেওয়া হলে সম্প্রীতি যোগদানকৃত শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ নওয়াবেকী এলাকায় যেয়ে অবৈধ বালুর স্তুপ সহ অবৈধ বালু উত্তোলন স্ব-চক্ষে দেখেন এবং ১জনকে আটক করে ১ লক্ষ টাকা জরিমানা করেন। এলাকাবাসী জানান, ওদিন বন্দ ছিল। পরের দিন থেকে প্রতিদিন একই নিয়মে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন অব্যহত রয়েছে। শ্যামনগর উপকূলীয় মানুষেরা অবৈধ বালু উত্তলনের বিষয়ে ভুমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

১

আশাশুনিতে পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেপ্তার-৩

২

শ্যামনগরের আটুলিয়ায় গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অল্প সময়ে স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতে যাওয়ার আহ্বান।

৩

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা

৪

আশাশুনিতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাঠমিস্ত্রি রবিউল গ্রেফতার 

৫

আশাশুনির বুধহাটায় মিজানুরের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও ঘর নির্মানের অভিযোগ

৬

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ

৭

আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

৮

আশাশুনিতে যুবলীগ নেতাসহ ৬ আসামি গ্রেপ্তার

৯

দেবী দুর্গার আগমন গজে, গমন নৌকায়—পাইকগাছার,১৫১ মণ্ডপে দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন

১০

বেনাপোল চেকপোস্টে জোরদার নিরাপত্তা,ফিরেছে শৃঙ্খলা স্বস্তিতে যাত্রীরা

১১

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের নেতাসহ গ্রেপ্তার ১৮

১২

কাহারোলে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা।

১৩

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

১৪

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

ডেঙ্গু নিয়ন্ত্রণে খুলনায় কেসিসির বিশেষ অভিযান: সর্বস্তরের মানুষের সহযোগিতা চান প্রশাসক

১৬

শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

১৭

খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে কঠোর নিষেধাজ্ঞা

১৮

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে হাজরাকাটি বিলে নতুন মসজিদ নির্মাণের শুভ উদ্বোধন সম্পন্ন

১৯

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

২০