আজিজুর রহমান শ্যামনগর থেকে:
সাতক্ষীরার শ্যামনগরে গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে সাহিন হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার ১২ অক্টোবর সকাল ৯টার দিকে নিজ বাড়ির পাশে গাছের ডাল কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। সাহিন শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, জ্বালানি সংগ্রহের জন্য গাছের ডাল কাটছিলেন সাহিন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন