dailysatkhiradigantadsdtv
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশাশুনিতে ছাত্র শিবিরের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি

আশাশুনিতে এসএসসি,দাখিল  ও সমমান পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় আশাশুনি সরকারি কলেজ অডিটরিয়ামে ইসলামী ছাত্র শিবির আশাশুনি উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

“মেধা সততা দেশ প্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন,ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় কলেজ সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। উপজেলা ছাত্ট শিবির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ আঃ সালামের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বিশেষ মেহমান হিসাবে আলোচনা রাখেন,ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারী মেহদী হাসান,জেলা সভাপতি যোবায়ের হোসেন, জামায়াতে ইসলামী জেলা কর্ম পরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.আঃ সোবহান মুকুল,উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামান, সাতক্ষীরা শহর শিবির সভাপতি মেহদী হাসান। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন,বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের শিক্ষক ও অভিভাবক সিরাজুল ইসলাম,সংবর্ধিত শিক্ষার্থী দীপ্তি সরকার (বদরতলা স্কুল),হাবিবা (বুধহাটা স্কুল) ও দিয়া (বদরতলা স্কুল)। অনুষ্ঠানে ৪৪ জন এ+ প্রাপ্ত সংবর্ধিত শিক্ষার্থীকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় কলেজ সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী তার বক্তব্যে বলেন,আজকের সুন্দর রেজাল্ট নিয়ে আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। বরং এইচএসসি, অনার্স,মাস্টার্স এবং ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্য অর্জন করতে হবে। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে,বরং স্বপ্ন সেটা যে স্বপ্ন দেখতে দেখতে ঘুমাতে পারেনা। তিনি ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের বিভিন্ন উদাহরণ টেনে বলেন,আমাদের গোল থাকতে হবে। গোল পুরন করতে হলে ছোট ছোট অবজেক্টিভ অর্জন করতে হবে। এজন্য সুনির্দিষ্ট প্লান থাকতে হবে। এজন্য দৈনিক,সাপ্তাহিক,ষান্মাসিক ও বার্ষিক প্লান ঠিক করে এগুতে হবে। উন্নত রাষ্ট্রে শিক্ষার্থীরা প্রচুর পড়ালেখা করে থাকে। শিক্ষার প্রয়োজনীয়তা ও উপকারীতা সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করে তিনি বলেন, শিক্ষার ৩টি উদ্দেশ্য রয়েছে-মানবিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ ও আদর্শিক মূল্যবোধ।

তিনি শিক্ষার্থীদেরকে পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তকের বাইরের বই পড়তে আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

পাইকগাছার কালিনগরে টেকসই বেড়িবাঁধে বিশাল  ফাটল, প্লাবনের শঙ্কায় ১৫ হাজার মানুষ

ডুমুরিয়ায় কৃষককে  কুপিয়ে জখম

শ্যামনগরের এমপি গাজী নজরুল ইসলামের জামিন

ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান

যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে অভিযুক্ত ইব্রাহিম গ্রেপ্তার, ভিকটিম জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার জন্য কোর্টে

আশাশুনির প্রতাপনগরে অগ্নিকান্ডে দোকান ভস্মীভূত।। ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

খুলনা জেলা যুবদলের ৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা : সভাপতি জনি, সাধারণ সম্পাদক তুহিন, সিনিয়র সহ-সভাপতি জাবির আলী

আওয়ামী লীগ নেতা থেকে জামাত নেতা মহিউল হাসানের কান্ড  সাতক্ষীরার তলার শিরাশুনিতে অসুস্থ মোসলেমউদ্দীনের ক্রয়কৃত জমির ফসল পুড়িয়ে নষ্ট করার অভিযোগ 

১০

অবৈধ লকডাউনের প্রতিবাদে শ্যামনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

১১

কালিগঞ্জে নায়েব ফয়েজ ও পিয়ন আহম্মদের ঘুষের ‘হাটে’ জিম্মি দুই ইউনিয়ন:রুখবে কে?

১২

সাতক্ষীরা এলজিইডিতে যোগ দিয়েই বেপরোয়া প্রকৌশলী মনিরুজ্জামান ৭০ লাখ টাকার লেনদেন ও ওটিএম সিন্ডিকেটের নেপথ্যে কমিশন বাণিজ্য

১৩

সাতক্ষীরায় আনন্দঘন পরিবেশে জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

১৪

খুলনা ফুলতলায় ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির  মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

পাইকগাছায় ডেঙ্গুতে অ্যাম্বুলেন্স  সহকারী অপুর মৃত্যুঃ

১৬

আশাশুনিতে ছাত্র শিবিরের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

১৭

পটুয়াখালীতে ৭ দফা দাবিতে দলিল লেখকদের বৃহৎ সমাবেশ ও মিছিল

১৮

তালায় মানবতা ফাউন্ডেশনের কমিটি গঠন। শামীম খান সভাপতি এবং এস এম মোতাহিরুল হক শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত

১৯

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

২০