dailysatkhiradigantadsdtv
১২ অক্টোবর ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে নানা আয়োজনে জাতীয় শিশুকন্যা দিবস (২০২৬) পালিত

মোঃ শেখ ফরিদ ( জেলা প্রতিনিধি)

 

রাজশাহীর গোদাগাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শিশুকন্যা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ বছরের দিবসটির প্রতিপাদ্য ছিল— “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বাল্যবিয়ে প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের সঠিক শিক্ষা, নিরাপদ পরিবেশ ও সমান সুযোগ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ জন্য বাল্যবিয়ে প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং কন্যাশিশুর অধিকার রক্ষায় পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, কন্যাশিশুর সম্ভাবনা বিকাশে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের প্রতি বৈষম্য দূর করা জরুরি। একটি সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে কন্যাশিশুদের শিক্ষা ও ক্ষমতায়নের বিকল্প নেই।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রহ্মরাজপুরে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী গ্রেপ্তার

১

তালায় নানা আয়োজনে জাতীয়  কন্যাশিশু দিবস পালিত

২

রাণীশংকৈলে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

৩

গোদাগাড়ীতে নানা আয়োজনে জাতীয় শিশুকন্যা দিবস (২০২৬) পালিত

৪

দিঘলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

৬

খুলনার ছাত্রদল নেতা সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

৭

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

৮

শ্যামনগরে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

৯

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

১০

আশাশুনিতে পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেপ্তার-৩

১১

শ্যামনগরের আটুলিয়ায় গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অল্প সময়ে স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতে যাওয়ার আহ্বান।

১২

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা

১৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাঠমিস্ত্রি রবিউল গ্রেফতার 

১৪

আশাশুনির বুধহাটায় মিজানুরের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও ঘর নির্মানের অভিযোগ

১৫

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৬

আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

১৭

আশাশুনিতে যুবলীগ নেতাসহ ৬ আসামি গ্রেপ্তার

১৮

দেবী দুর্গার আগমন গজে, গমন নৌকায়—পাইকগাছার,১৫১ মণ্ডপে দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন

১৯

বেনাপোল চেকপোস্টে জোরদার নিরাপত্তা,ফিরেছে শৃঙ্খলা স্বস্তিতে যাত্রীরা

২০