dailysatkhiradigantadsdtv
৯ অক্টোবর ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশাশুনির বাইনতলায় জামায়াতের অফিস উদ্বোধন।। সংখ্যালঘুদের পাশে থাকার আহ্বান

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বাইনতলায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সুবহান মুকুল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সুবহান মুকুল বলেন,“ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে—এটাই আমাদের প্রত্যাশা। সনাতন ধর্মাবলম্বী ভাইদের নিরাপত্তা,সম্মান ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা সবার দায়িত্ব। কোনো মানুষ যেন ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য,অবহেলা কিংবা নিরাপত্তাহীনতার শিকার না হন,সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে হবে। আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই,যেখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন এবং নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারবেন।”

তিনি আরও বলেন,জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক সংগঠন। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা ও জনকল্যাণমূলক কাজে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাজনীতি হতে হবে মানুষের সেবা ও কল্যাণের জন্য। সততা,নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। বাইনতলার নতুন অফিসটি স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান হোসেন,উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান,বড়দল ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা,গদাইপুর আব্দুল সানা, প্রফেসর দীপ্র কুমার মণ্ডল,শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা হাবিবুর রহমান,৬ নম্বর ওয়ার্ড সভাপতি জিয়ারুল ইসলাম,সেক্রেটারি মাসুম বিল্লাহ, শাহীন এবং সনাতন ধর্মাবলম্বী দায়িত্বশীল অরবিন্দু ও উজ্জ্বলসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়দল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল ওয়াজেদ ও সঞ্চালনা করেন সেক্রেটারি সেকেন্দার আলী। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের গণসংযোগ করেন এবং স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাঠমিস্ত্রি রবিউল গ্রেফতার 

১

আশাশুনির বুধহাটায় মিজানুরের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও ঘর নির্মানের অভিযোগ

২

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ

৩

আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

৪

আশাশুনিতে যুবলীগ নেতাসহ ৬ আসামি গ্রেপ্তার

৫

দেবী দুর্গার আগমন গজে, গমন নৌকায়—পাইকগাছার,১৫১ মণ্ডপে দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন

৬

বেনাপোল চেকপোস্টে জোরদার নিরাপত্তা,ফিরেছে শৃঙ্খলা স্বস্তিতে যাত্রীরা

৭

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের নেতাসহ গ্রেপ্তার ১৮

৮

কাহারোলে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা।

৯

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

১০

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

১১

ডেঙ্গু নিয়ন্ত্রণে খুলনায় কেসিসির বিশেষ অভিযান: সর্বস্তরের মানুষের সহযোগিতা চান প্রশাসক

১২

শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

১৩

খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে কঠোর নিষেধাজ্ঞা

১৪

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে হাজরাকাটি বিলে নতুন মসজিদ নির্মাণের শুভ উদ্বোধন সম্পন্ন

১৫

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৬

শ্যামনগরে তিন পুলিশ সদস্যের মদদে সক্রিয় মাদক ও চোরাচালান সিন্ডিকেট আইজিপির দপ্তরে অভিযোগের পরও বহাল, সত্য প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে সাজানো মানববন্ধনের তীব্র নিন্দা

১৭

রাজনৈতিক বিভক্তি যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে: কেসিসি প্রশাসক

১৮

শ্যামনগরে সকারফাইট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গাইনবাড়ী গোল্ডেন বয়েজ

১৯

আশাশুনির বাইনতলায় জামায়াতের অফিস উদ্বোধন।। সংখ্যালঘুদের পাশে থাকার আহ্বান

২০