dailysatkhiradigantadsdtv
৮ অক্টোবর ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫০ কেজি মুগের ডালে তৈরি দৃষ্টিনন্দন দুর্গা প্রতিমা।। আশাশুনির দক্ষিণ বড়দল কালী মন্দিরে ব্যতিক্রমী আয়োজন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের দক্ষিণ বড়দল সর্বজনীন কালী মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে নেওয়া হয়েছে ব্যতিক্রমী আয়োজন। মণ্ডপের এবারের প্রধান আকর্ষণ ৫০ কেজি মুগের ডাল দিয়ে তৈরি দৃষ্টিনন্দন ও শৈল্পিক দুর্গা প্রতিমা। সম্পূর্ণ ভিন্নধর্মী ও নান্দনিক এই প্রতিমা দেখতে ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।

দীর্ঘ ৩০ বছর ধরে ঐতিহ্য বজায় রেখে দক্ষিণ বড়দল সর্বজনীন কালী মন্দিরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা আয়োজিত হয়ে আসছে। প্রতিবছরের ন্যায় এবারও ভক্তদের ভিন্ন কিছু উপহার দিতেই এই অভিনব উদ্যোগ। সুনিপুণ হাতে ডাল দিয়ে তৈরি আকর্ষণীয় প্রতিমাটি রূপ দিয়েছেন প্রখ্যাত ভাস্কর বাবু প্রকাশ মন্ডল।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু প্রহ্লাদ চন্দ্র মন্ডল জানান,”ভক্ত ও দর্শনার্থীদের জন্য এবার আমরা একটি ব্যতিক্রমী ও আকর্ষণীয় প্রতিমা উপহার দিতে চেয়েছি। এই বিশেষ প্রতিমা নির্মাণ এবং সার্বিক পূজা উদযাপনে আমাদের আনুমানিক ৪ লক্ষ টাকা খরচ হচ্ছে। এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।”

তিনি সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে মণ্ডপে আসার আমন্ত্রণ জানিয়ে যাতায়াতের রুট সম্পর্কে বলেন,”যে সকল ভক্ত ও দর্শনার্থী প্রতিমা দর্শনে আসতে চান, তারা আশাশুনি থেকে প্রথমে বড়দল বাজারে পৌঁছাবেন। সেখান থেকে সোজা দক্ষিণ বড়দলে আসলেই আমাদের এই কালী মন্দিরে পৌঁছানো যাবে। আমরা সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের এই পূজায় সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”

বিগত তিন দশক ধরে চলে আসা এই সর্বজনীন আয়োজনে এবার মুগের ডালের এই অনন্য শিল্পকর্ম পুজাৎসবে বাড়তি আমেজ ও নতুন মাত্রাযোগ করবে বলে আশা করছেন স্থানীয় আয়োজক ও ভক্তবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাঠমিস্ত্রি রবিউল গ্রেফতার 

১

আশাশুনির বুধহাটায় মিজানুরের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও ঘর নির্মানের অভিযোগ

২

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ

৩

আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

৪

আশাশুনিতে যুবলীগ নেতাসহ ৬ আসামি গ্রেপ্তার

৫

দেবী দুর্গার আগমন গজে, গমন নৌকায়—পাইকগাছার,১৫১ মণ্ডপে দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন

৬

বেনাপোল চেকপোস্টে জোরদার নিরাপত্তা,ফিরেছে শৃঙ্খলা স্বস্তিতে যাত্রীরা

৭

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের নেতাসহ গ্রেপ্তার ১৮

৮

কাহারোলে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা।

৯

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

১০

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

১১

ডেঙ্গু নিয়ন্ত্রণে খুলনায় কেসিসির বিশেষ অভিযান: সর্বস্তরের মানুষের সহযোগিতা চান প্রশাসক

১২

শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

১৩

খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে কঠোর নিষেধাজ্ঞা

১৪

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে হাজরাকাটি বিলে নতুন মসজিদ নির্মাণের শুভ উদ্বোধন সম্পন্ন

১৫

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৬

শ্যামনগরে তিন পুলিশ সদস্যের মদদে সক্রিয় মাদক ও চোরাচালান সিন্ডিকেট আইজিপির দপ্তরে অভিযোগের পরও বহাল, সত্য প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে সাজানো মানববন্ধনের তীব্র নিন্দা

১৭

রাজনৈতিক বিভক্তি যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে: কেসিসি প্রশাসক

১৮

শ্যামনগরে সকারফাইট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গাইনবাড়ী গোল্ডেন বয়েজ

১৯

আশাশুনির বাইনতলায় জামায়াতের অফিস উদ্বোধন।। সংখ্যালঘুদের পাশে থাকার আহ্বান

২০